ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় যুবকের মৃত্যু

ads

আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক সন্ত্রাসী হামলায় এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার (৭ মার্চ) কাবুল পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আফগান গণমাধ্যম তোলো নিউজের খবরে বলা হয়, প্রথম ঘটনাটি ঘটে কাবুল শহরের পিডিএফ-৫ কোম্পানি এলাকায়। অজ্ঞাত বন্দুকধারী ব্যক্তি গুলি করে এক যুবককে হত্যা করে। পরে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করে।


প্রশাসনের দাবি, দ্বিতীয় ঘটনাটি আজ সকালে পিডিএফ-৫ এলাকায় ঘটেছে। এবার এক বন্দুকধারীর গুলিতে আরেক যুবক আহত হয়। উল্লেখ্য, পুলিশ কর্মকর্তারা এরই মধ্যে উভয় ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ads
ads
ads

Our Facebook Page